ব্রেকিং নিউজ :
ট্রাকের সাথে এক্সিডেন্টে (২ শিশু নিহত) ও আহাত'র অবস্থা গুরুতর।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া এটি এমন একটি গণমাধ্যম যার মাধ্যমে মানুষ প্রতি মূহুর্তের খবরা-খবর পেয়ে যায়। তেমনি একটা দুর্ঘটনা ঘটার বিষয় টিও ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়।
নোয়াখালীর বসুরহাট হাসপাতাল গেইটের সামনে একটি মাল বাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ মাদ্রাসা পড়ুয়া (শিশু) নিহত।
এক্সিডেন্ট টি মারাত্মক ভাবে হয়ায় অল্প সময়ের ব্যাবধানে বাচানো যায়নি শিশু ২ জন কে। ড্রাইভার অত্যন্ত গুরুতর অবস্থায় কাতরাচ্ছে।
ততক্ষণে এলাকার লোকজন এসে তাকে চিকিৎসালয়ে পাঠানো হয়। পরবর্তীতে জানা যায় যে, গুরুতর অবস্থায় আহত ব্যাক্তি টি হলো সেই নিহত ২ শিশুর মামা।
আফসোস. ! শিশু ২টির মা জানতো না যে, এটিই হয়তো জীবনের শেষ বিদায়. !আল্লাহ তায়ালা যেন, তাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
শোকাহত পরিবারের জন্য আমরা সবাই দোয়া করি।
বেশ কিছু দিন আগে নরসিংদির একজ যুবক যাকে লোকমান বলে চিনেন তার পরিবার পরিজন রা।
সকালে বাসা থেকে বের হওয়ার সময় লোকমানে ছোট্ট একটি শিশু বাচ্চা ছিলো সে বাচ্চা টি তার বাবা লোকমান কে রাতে বাড়ি ফেরার সময় মজা/খাবার আনতে বলে দিয়েছিলো অত:পর লোকমান নামক কথিত ব্যাক্তি টি বাসা থেকে কাজের উদ্দেশ্য বের হয়ে গেলো সারাদিন কেটে গেলো দিন শেষে রাত্রি বেলায় অধিক আগ্রহ নিয়ে বসে ছিলো লোকমানের সেই নাবালক শিশু বাচ্চা টি।
লোকমান এর প্রতিদিন আসার রুলস অনুযায়ী অনেক আগেই বাড়ি ফেরার সময় হয়ে গেছে কিন্তু এখন অব্দি বাড়ি তে ফিরেনি লোকমান। হঠাত করে অপরিচিত যায়গা থেকে একটি ফোন আসলে লোকমান এর স্ত্রী ফোন টি রিসিভ করার সাথে সাথেই ওপার থেকে আওয়াজ আসছে লোকমান নামক সেই ব্যাক্তি টি আর বেচে নেই। কনো এক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন লোকমান।
প্রিয় পাঠক, আসুন আমরা সবাই মিলে সচেতন হই, বিপদ প্রতি মুহূর্তেই আমাদের দারপ্রান্তে ঘুরাঘুরি করে যা আমাদের নজরে আসে না, কে কিভাবে হঠাৎ করেই চলে যাবো ইহ দুনিয়ার মায়া ছেড়ে কঠিন ঐ পরপারের জগতে তা আমাদের অজানা বিষয়। সুতরাং আসুন আমরা সবাই মিলে সচেতন হই।
আল্লাহ তায়ালা যেন আমাদের সবাই কে -ই উপরের উল্লেখিত কথা গুলোর উপর জেনে বুঝে পরিপূর্ণ ভাবে আমল করার তাওফিক দান করুন আমীন।


একটি মন্তব্য পোস্ট করুন