রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুনঃ



আবু ত্বহা আদনান গুম? মন্ত্রীর মোবাইল ছিনতাই! osamanews24, osama news bd 24,

 

 

আবু ত্বহা আদনান গুম?  মন্ত্রীর মোবাইল ছিনতাই! 



বাংলাদেশে সামাজিক মাধ্যমে আলোচিত একজন ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ। তিনি রংপুর থেকে ঢাকা আসছিলেন। তার গাড়ির ড্রাইভার সহ আরো তিনজন সহকর্মী উধাও। বিষয়টি জানার পর আলোচনা সমালোচনার ঝড় উঠেছে পুরো শহর নগর জুড়ে । তার বেশ কিছু বক্তব্য ভাবার মত। প্রাণ শীতল করা বক্তব্য তার।


নিখোঁজ ব্যক্তিদের তালাশ করার জন্য বাংলাদেশ পুলিশের কোনো স্পেশাল টিম নেই। এদিকে যখন তখন আস্ত মানুষ উধাও হয়ে যাচ্ছে। জনগণ মুহাম্মদ আদনান সাহেবের সন্ধান চায় এবং নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য বাংলাদেশ পুলিশের একটি স্পেশাল টিম গঠনের দাবী জানাচ্ছে।



পরিকল্পনা মন্ত্রীর মোবাইল ছিনতাই 

সাকিবকে নিয়ে তোলপাড়! 

নায়িকা পপি উধাও! 

এইসব ব্যাপার নিয়ে সরকারি বেসরকারি সকল নিউজ ও টিভি চ্যানেলে ঘন্টায় ঘন্টায় নিউজ পাবলিসিটি হয়।।

আর হুট করে একজন জলজ্যান্ত মানুষ (আবু আদনান ত্বোহা) গায়েব হয়ে গেলো থানায় সাধারন ডায়েরি ও হলো কিন্তু এই ব্যাপারে, না কোন মিডিয়া কথা বলছে না কোন আলেম সমাজ এই ব্যাপারে কোন সোর তুলছে। 

কি অবাক করা বিষয় একজন আলেম দ্বীন দাঈী নিখোঁজ এই ব্যাপারে কারো কোন মাথা ব্যাথ্যা নেই

পক্ষান্তরে একজন মন্ত্রীর সামান্য মোবাইল ছিনতাই এই ব্যাপারটা মিডিয়াতে কত বড় ভাবে দেখানো হলো। 

আমরা কোন দেশে বসবাস করছি? 

যেখানে আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই। একজন জলজ্যান্ত মানুষ গায়েব হয়ে যায়। 

এমন একজন উন্নত মস্তিষ্কের মানুষ যে কিনা যুবক দের হাতে-কলমে বুঝাতে সক্ষম হয়েছে, আমরা ভূল পথে হাটছি! এবং একই সাথে সবার চোঁখ খুলে দিয়ে যাচ্ছেন কিভাবে বেধর্মীরা আমাদের মুষ্টিবন্দী করে রেখেছে, তাদের কুচক্র ফাস করে দিচ্ছেন।।

অল্প কিছুদিনেই আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আমাদের আইডলে পরিণত হয়েছেন...

কিন্তু আজ তার জীবনের সবচেয়ে ক্রান্তিকাল..। কিন্তু আমাদের ভালোবাসা কতটাই নিম্নমানের যে তার জন্য আমরা কিছুই করতে পারছি না কত বড় লজ্জার জিনিস!!!

আবু ত্বহা মুহাম্মদ আদনান বারবার পরিষ্কার করে আসছেন যে তিনি কোন দল সংগঠনের সাথে জড়িত নয়। তিনি শুধু বর্তমান পরিস্থিতির সাথে কুরআন হাদিস দ্বারা উম্মাহ কে সতর্ক করে আসছেন। 

আমরা এখনও কোন আপডেট নিউজ পেলাম না কেন? যাইহোক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা তাদের অবস্থান পরিস্কার চাচ্ছি। আলহামদুলিল্লাহ কিছু দ্বীনি ভাইসহ দায়িত্বশীল ভাইয়েরা নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করেই যাচ্ছেন। কিন্তু আলম সমাজের ভূমিকা খুবই দুঃখজনক! আবু ত্বহা মুহাম্মদ আদনান যদি নির্দিষ্ঠ কোন দল বা সংগঠনের কর্মী হত তাহলে তাদের টনক নড়ত। কিন্তু কোন সংগঠনের কর্মী না হওয়ার কারনে কোন আলেম তার জন্য মুখ খুলছে না! 

আমরা বিশিষ্ট লেখক, সংবাদিক, প্রশাসন এবং দায়িত্বশীলদের অনুরোধ করব বিষয়টি গুরুত্বের সাথে দেখার। কারন, এই ইস্যু কেন্দ্র করে চারটি পরিবার খুবই চিন্তিত এবং হতাশাগ্রস্ত।

আল্লাহ এই চারজন ভাইকে হেফাজত করুন এবং দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দিন -আমিন 


0/আপনার মতামত জানান