আসসালামু আলাইকুম, আমি আশাবাদী হই যে, আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানী তে আলহামদুলিল্লাহ ভালো আছেন।
প্রিয় ভিউয়ারস বাসি,
আমার এই নতুন ওয়েবসাইট Osama News 24 এ সবাইকেই স্বাগতম জানাচ্ছি ।
osamanews24 এটি এমন একটি অনলাইন প্লাটফর্ম যার মাধ্যমে সারা দেশ বিদেশে হক ও হক্কানিয়তের সত্ত্য আওয়াজ বা খবরাখবর পৌছে দেয়ার প্রয়াস চালাব ইনশাআল্লাহ। যাতে করে প্রিয় পাঠক রা প্রতিটি মুহুর্তেই মানুষ পৃথিবীর সব ধরনের অবস্থা সম্পর্কে অবগত থাকতে পারে।
এই অনলাইন ওয়েবসাইট এ বিভিন্ন খবরাখবর ও বিভিন্ন উপকারী টিপস, ও তথ্য সুত্র / বিভিন্ন মতামত এবং ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয় গুলো তুলে ধরার প্রয়াস চালাব ইনশাআল্লাহ।
উসামা নিউজ ২৪
অনেক আগে থেকেই স্বপ্ন ছিলো ইসলামিক অঙ্গনে সংবাদ ও সাংবাদিকতা নিয়ে লেখালেখি করার। বর্তমানে আমাদের এই অঙ্গন তথা ইসলামিক অঙ্গনে সংবাদ ও সাংবাদিকতার খুবই অভাব। ইসলাম কে মানুষের সামনে সুন্দর ভাবে উপস্থাপন করা বা ইসলামের সুন্দর্য গুলো মানুষের সামনে ফুটিয়ে তোলা লোক গুলোরই আজ শূন্যতা অনুভব করছি প্রতি মুহূর্তেই। কিন্তু কমতি নেই এদেশে হলুদ সাংবাদিকতার ইসলাম কে নিয়ে যেন থামছেই না তাদের কলম।
একের পর এক করেই যাচ্ছে ইসলামের নামে অপপ্রচার। দু হাজার তেরো সালের সেই নাস্তিক মুখী হলুদ সাংবাদিক ও ব্লগার দের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিলো বাংলাদেশের একটি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম। অথচ সেই হেফাজতে ইসলাম কে - দাবিয়ে দেবার পায়তারা করে যাচ্ছে আজ অব্দি কিছু কুচক্র মহলের লোক জন। তা ছাড়া মিডিয়া মুখী নাস্তিক দের তো কোনো অভাবই নেই এদেশে। একের পর এক ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে তাদের বংশধর। শুধু ইসলাম ও মুসলিম দের নিয়েই তাদের মাথা ব্যাথা। প্রতিনিয়ত -ই টেলিভিশন এ বসে বসে হুজুর, মাওলানা, আলেমসমাজ, ও ইসলামের বিরুদ্ধে না বললে যেন তাদের খাদ্য হজম হয় না। বিদেশি প্রলোভন এর শিকার হয়ে নানা রকম ধান্দায় থাকে এসব নাস্তিক মার্কা হলুদ সাংবাদিক গণ। তবে হ্যাঁ.! সব সাংবাদিক বা লেখক, গবেষক, বা মিডিয়া মুখী ব্যাক্তিত্ব রা -ই এমন নয়। তাদের ভেতর অনেক লোক আছে যারা খুবই ভালো।
তাই বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা করে এমন একটি প্লাটফর্ম এ এসেছি।
এই ওয়েবসাইট নিয়ে বেশ কিছু চিন্তা ভাবনা নিয়ে শুরু করেছি। সবাই আমার এই ক্ষুদ্র ওয়েবসাইট এর পাশে থাকবেন সময়ের সাহসী ও চেপে রাখা সত্য বিষয় গুলোর আপডেট দেব ইনশাআল্লাহ।
![]() |
| osama news 24, muhammad osama, |

একটি মন্তব্য পোস্ট করুন