রিপোর্ট প্রিন্ট

শেয়ার করুনঃ



পর্ণগ্রাফি দেখার আগে একবার পড়ুন। পর্ণগ্রাফি কে না বলুন। (গল্প)

[ উসামা নিউজ ২৪ ]

পর্ণগ্রাফি এটি একটি অভিশপ্ত ও বিষাক্ত ছোবলের নাম .!  যা আপনাকে নিমিষেই পারে নিঃশেষ করে দিতে। পর্ণগ্রাফি.! সাম্প্রতিক সময়ে এটি একটি মহামারীর রূপধারণ করেছে, যার ফলে আটকা পড়ছে সমাজের উঠতি বয়সী তরুণ তরুণী রা।  পর্ণগ্রাফি থেকে নিজে বাচুন ও অপর কে বাচান। পর্ণগ্রাফি নিয়ে নিম্ন লিখিত গল্পটি পড়ুন, যদি অল্পও আপনার ভেতরের যৌনপিপাসু বস্তুটি তে দাগ কাটে তাহলে হয়তো বা গল্পটি সার্থক হবে। 



কানে ইয়ারফোন, হাতে মোবাইল, চোখ বড় বড় করে  ছেলেটি অঅন্ধকার অবস্থায় মোবাইলে কি যেনো একটা দেখছে।

দেখছে অন্ধকার যগতের লোভনীয় দৃশ্য। দেখে দেখে স্বাদ নিচ্ছে তার দু চোখ। বড় বড় করে তাকিয়ে , ছেলেটি দেখছে গোপনে নিকৃষ্ট দৃশ্যগুলি। নিস্তব্ধ নিবিড় রাত তখন ১. টা বেজে ১ মিনিট। অশ্লীল  ভিডিও দেখছে  বা অবৈধ কোনো নারীর সাথে যোনতার আলাপ করছে নিভৃতে আহ.! কত স্বাদ জীবন বিঃধংসী গোনাহ/পাপ করতে। হঠাৎ - 


শরীরের ভেতর  ঝাকুনি দিয়ে উঠলো, ছেলেটির মনে হলো যেনো কেউ ঢুকেছে রুমের ভেতর। তবে রুমের দরজা তো বন্ধকরা। 
কি ব্যাপার, কে ঢুকলো এই অন্ধকার রুমে ?

হঠাৎ শরীরটা শিউরে উঠে তার অজানা অচেনা কেমন একটা শব্দ কানে বাজলো। অনুভব করতে পারলো, কেনো যানি শরীরটা অবস হয়ে যাচ্ছে। - হঠাৎ 


- বা দিকে দেখলো এটা কি?

- ওমাহ কে এটা? বিশাল বড় কে? আমার পাশে দাড়িয়ে আছে। কিভাবে ঢুকলো রুমে, হায় মাবুদ এ কেমন ভয়ানক মূর্তি দাড়িয়ে আছে আমার সামনে। থর থর করে কাপছে শরীর, হাত থেকে বুকের উপর পড়লো মোবাইলটা।

পর্নোগ্রাফি চলছে পুরোদমে। মোবাইলটা বুকের উপর থেকে পিছলে ছেলেটির গায়ের পাশে গিয়ে পড়লো,কিন্তু চলছে উলঙ্গ নারী - পুরুষের যিনার ভিডিও।

হয়তো মৃত্যুর ডাক পড়ে গেলো তার।
- সে দেখছে মালাকুল মউতকে
দাড়িয়ে আছে মৃত্যু দূত।

             বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। 

একটু আগেও দেহটা ছিলো অনেক গরম, কিন্তু মুহূর্তেই ঝিম মেরে ঠান্ডা হয়ে গেছে। মৃত্যু আজ তার সামনে, মনে মনে ভাবছে হায় আপসোস! একটু যদি তওবা করতে পারতাম! 
কিন্তু সময় যে আর নেই।

ছেলেটি পাপ ছাড়তে পারেনি, এর আগেই ডাক পড়ে গেছে মৃত্যুর। সময় ও পাইনি তওবা করতে। মোবাইলে ছিলো অগনিত উলঙ্গ ভিডিও ছিলো কত রঙ, বেরঙের সুরেলা গান। ডিলিট ও করতে পারেনি তার আগেই মৃত্যু হাজির।

- মৃত্যু ডাকছে তাকে, আসো হে নাপাক আত্মা!
- আসো হে নাপাক জালিম! নফসের উপর অত্যাচারী রুহু।

ভয়ে রুহু দৌড়াদৌড়ি শুরু করলো দেহের আনাচে কানাচে। 
কিন্তু কোথাও লুকিয়ে থাকতে পারছেনা,.. হটাৎ,

পা দুটি হিম ঠান্ডা হতে শুরু করলো।

কেউ নেই পাশে, চোখ উল্টিয়ে ভয়ে, গলাটাও শুকিয়ে গেছে।

পাশেই পড়ে আছে মোবাইলটা।
আর দেখা যাচ্ছে যিনা..

........ হঠাৎ.......

লাফ দিয়ে উঠে বসে হুম!
কেউতো নেই, মৃত্যু দূত চলে গেছে আমাকে সুযোগ দিয়ে।

দুনিয়ায় মানুষ যে অন্তর ভেঙে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্তর ভালোবাসার প্রলেপে জোড়া লাগিয়ে দেয়।

একদিন হুট করেই মৃত্যু চলে আসবে। আমাকে অপ্রস্তুত দেখে মালাকুল মউত কখনোই ফিরে যাবে না।

তাই আমাকে এখন থেকেই তৈরি হতে হবে,

আমাকে আরেকটি বার শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হবে না।

.. প্রিয় পাঠকবর্গ....

চলেন আমরা এখন থেকেই নিজেকে মৃত্যুর জন্য তৈরি করি

(বি:দ্র - এটি একটি গল্প কাহিনী )



[ সংগ্রহীত ]


0/আপনার মতামত জানান